শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬

বিমানের লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের জরুরী সভা: অবিলম্বে ফ্লাইট পুন: চালুর দাবী

বিমানের লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের জরুরী সভা: অবিলম্বে ফ্লাইট পুন: চালুর দাবী

ফাইল ফটো

কে এম আবুতাহের চৌধুরী: বাংলাদেশ বিমানের লন্ডন টু সিলেট ফ্লাইট বাতিলের প্রতিবাদে গত ২৮ জুলাই মঙ্গলবার রাতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের এক জরুরী প্রতিবাদ সভা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।

ফাইল ফটো

উক্ত প্রতিবাদ সভায় বিশিষ্ট কমিউনিটি নেতা ও শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলার ও ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- কমিউনিটি নেতা ড: ওয়ালী তছর উদ্দিন এমবিই, ব্যারিষ্টার কাউন্সিলার নাজির আহমদ, কমিউনিটি নেতা মাহিদুর রহমান, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মাহতাব মিয়া, কমিউনিটি নেতা সৈয়দ নাদির আজিজ দরাজ, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, ড: এম এ আজিজ, আলহাজ্ব নূর বকশ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা যেখানে বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট চালুর জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তখন হঠাৎ লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা একটি অযৌক্তিক, অন্যায় ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত।

তিন বছর আগে কুয়াশার অজুহাতে সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করা হয়েছিল যা আজ পর্যন্ত চালু করা হয়নি। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটীরা ঢাকায় কাষ্টমস ও ইমিগ্রেশন করতে গিয়ে এবং মালামাল টেনে নিয়ে ডোমেষ্টিক ফ্লাইটে আরোহন করতে সীমাহীন হয়রানীর শিকার হবেন যা অতীতে ঘটেছে।

বাংলাদেশ সরকারের চারজন পূর্ন মন্ত্রী সিলেটের থাকা সত্বেও লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করায় বিস্ময় প্রকাশ করেন এবং এ ফ্লাইট যথা শীঘ্রই আবার চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তারা- বিমানের অত্যধিক ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তা হ্রাসের দাবী জানান। তারা বিমানের এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026