রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৯

সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ধারনা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।

পুলিশ জানায়- সকাল ৬ টার দিকে সিলেটগামী কুমিল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে মৌলভীবাজারগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের ৫ যাত্রী মারা যান।  পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে গুরুতর আহত এক কিশোকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026