শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

মহাত্মা গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার

মহাত্মা গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: মহাত্মা গান্ধীর অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার যুক্তরাজ্য ট্রেজারির এক ইমেইল বিবৃতিতে বলা হয়, আরএএমসি এখন গান্ধীর স্মরণে একটি কয়েনের কথা ভাবছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের স্মরণে একটি ধাতব মুদ্রা ছাড়ার কথা বিবেচনা করা হচ্ছে। যুক্তরাজ্যের রয়েল মিন্ট অ্যাডভাইজরি কমিটিকে (আরএএমসি) লেখা এক চিঠিতে ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ বিশেষ ব্যক্তির অবদানকে স্বীকৃতি দিতে অনুরোধ করেছিল।

উল্লেখ্য, ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে মুক্ত করার মাত্র কয়েক মাস পর ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি ‘ভারতের জাতির জনক’ খ্যাত গান্ধী এক উগ্র হিন্দুত্ববাদীর গুলিতে নিহত হন। গান্ধীর জন্মদিন ২ অক্টোবর এখন সারাবিশ্বেই আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয়। ১৮৬৯ সালে জন্ম নেওয়া গান্ধী জীবনভর অহিংস আন্দোলনের সপক্ষে প্রচার চালিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026