শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে স্কুল পুনরায় আগামী সেপ্টেম্বরে থেকে চালু করছে সরকার। এক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকারভিত্তিক ও এটি নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন হাউজিং সেক্রেটারি রবার্ট জেনরিক।
তিনি বলেন, সেপ্টেম্বরে আমাদের শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, সেপ্টেম্বরে স্কুল খোলার ব্যাপারে আমরা স্কুলের প্রধান শিক্ষকদের সাথে এবং টিচিং ইউনিয়নগুলোর সাথে এক যোগে কাজ করছি। তবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের স্কুলগুলো পরবর্তী শিক্ষাবর্ষের শুরুতে সমস্ত শিক্ষার্থীর জন্য খোলা হবে।
ইংল্যান্ডে করোনভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং লকডাউন শিথিলকরণ স্থগিতের সিদ্ধান্তের মধ্যে টিচিং ইউনিয়নগুলো স্কুল খোলার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থানের দাবি জানিয়ে আসছিল। এরইপ্রেক্ষিতে রোববার হাউজিং সেক্রেটারি এই মন্তব্য করলেন।