সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০১

পুলিশের মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে সিলেটে

পুলিশের মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে সিলেটে

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্টে এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাত ৮ টা থেকে ওই এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ জানায়- রাতে এক পুলিশ সদস্য চৌহাট্রাস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওই মোটর সাইকেলটি রেখে পাশ্ববর্তী দোকানে যান। ফিরে এসে দেখেন বোমা সদৃশ একটি বস্তু বাধা রয়েছে। এরপর থেকে পুলিশ ও র‌্যাব ওই এলাকা ঘিরে রেখেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জ্যোর্তিময় সরকার জানিয়েছেন- বোমা সদৃশ বস্তুটিকে উদ্ধার করতে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। রাত পৌনে ১১ টার পর্যন্ত বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026