সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৯

কমিউনিটি নেতা মরহুম রউফুল ইসলামের কবর জিয়ারত করলেন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নেতৃবৃন্দ

কমিউনিটি নেতা মরহুম রউফুল ইসলামের কবর জিয়ারত করলেন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের নেতৃবৃন্দ

মো. এমরান আহমদ: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভূমিদাতা ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি রউফুল ইসলাম কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে ১৬ দিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে যান গত ১৭ এপ্রিল শুক্রবার।

কোভিড-১৯, লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি নিষেধের কারণে কমিউনিটির নেতৃবৃন্দ এবং উনার আত্মীয়স্বজন জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। লন্ডনে লকডাউন কিছুটা শিথিল করায় গত ৫ আগষ্ট বুধবার বিকালে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইট এলাকার উড গ্রেঞ্জ পার্ক সেমিট্রিতে রউফুল ইসলামের কবর জিয়ারত করে লন্ডনে নবগঠিত সংগঠন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে। জিয়ারতে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার পৌরসভার লোকজন ছাড়াও অন্যান্য এলাকার লোকজন অংশগ্রন করেন।

জিয়ারতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে জিয়ারত ও দোয়া করেন- বাংলাদেশ সেন্টারের সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উপদেষ্টা ফয়জুল হক, হুমায়ূন কবির, আবুল হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাবেক এডুকেশন সেক্রেটারী রফিকুল ইসলাম, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকের সভাপতি লুৎফর রহমান ছাযেদ, সহ-সভাপতি শামসুল হক এহিয়া, বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু, ফেনগ্রাম সমাজকল্যাণ সংস্থা ইউকের সাধারণ সম্পাদক মিছবা রহমান, মাথিউরা উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সাধারণ সম্পাদক দিলাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সাদেক আহমদ, যুক্তরাজ্যে বসবাসরত পাতনের বাসিন্দা ইসলাম উদ্দিন, নবগঠিত ট্রাষ্টের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম মুজাহিদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দেলু, সহ-সাধারণ সম্পাদক মো. এমরান আহমদ, কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক ছাদ উদ্দিন, ট্রাষ্টিশীফ সম্পাদক আহমেদ শরীফ প্রমুখ। এছাড়াও পরিবারের পক্ষ থেকে রউফুল ইসলামের একমাত্র ছেলে ওমর ইসলামও উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026