শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩

ভারতীয় বিমান ১৯১ আরোহী নিয়ে বিধ্বস্ত: দু’বার অবতরণের চেষ্টা করেন পাইলট

ভারতীয় বিমান ১৯১ আরোহী নিয়ে বিধ্বস্ত: দু’বার অবতরণের চেষ্টা করেন পাইলট

শীর্ষবিন্দু নিউজ, দিল্লী, ভারত: দুবাই থেকে ফেরা এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় এটি পিছলে যায়। কেরালায় বিমান বিধ্বস্ত হওয়ার আগে তা দু’বার অবতরণের চেষ্টা করেছিল। জনপ্রিয় বৈশ্বিক ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এমনটা রিপোর্ট করেছে।

বিমানটিতে ১৮০ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং পাঁচ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে।

ঘটনাস্থল থেকে মেলা ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪০ নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা। হতাহতের বিষয়ে এখনও বিশদে কিছুই জানা যায়নি। তবে বিমানটিতে আগুন লাগেনি এবং যাত্রীদের সকলকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কোঝিকোড় বিমানবন্দর কেরলের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টার্মিনাল এবং বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিমান ওঠানামা করে। এ নিয়ে টুইট করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে তিনি লিখেছেন, কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।

এটি একটি সুইডিশ প্রতিষ্ঠান। তারা বলেছে, দুবাই থেকে ১৯১ জন আরোহী নিয়ে কেরালার কোজিকোড়েতে আসা এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৩৭ এনজি দু’বার ওই বিমানবন্দরের রানওয়েতে অবহতরণের চেষ্টা করে। পররাষ্ট্র বিষয়ক জুনিয়র মন্ত্রী ভি মুরালিধরণ টুইটে বলেছেন, কালিকটের এই বিমানবন্দরটি ‘টেবিলটপ’ বিমানবন্দর। এনডিটিভিতে দেখানো হয়েছে, এই রানওয়েটি পাহাড়ি এলাকায়। মাটি থেকে অনেকটা উঁচুতে রানওয়ে। রানওয়ের দু’পাশে খাড়া ঢাল।

এমন বিমানবন্দরে বিমান অবতরণ করানো খুব কঠিন। তার ওপর যদি আবহাওয়া অনুকূলে না থাকে। আজ বিমান দুর্ঘটনার সময় সেখানে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। ফলে বিমানটির পাইলট রানওয়ে থেকে পিছলে যেতে পারেন অথবা তিনি রানওয়ে দেখতে সক্ষম নাও হতে পারেন। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

এখন পর্যন্ত এনডিটিভির খবর অনুযায়ী, এতে মারা গেছেন কমপক্ষে ১১ জন। বিমানটির ভিতর আটকা পড়ে ছিলেন ৪ জন। কমপক্ষে ৫০ জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতলে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, দূর্ঘটনার সময় ওই বিমানে ১৯১ জন যাত্রী ছিলেন। স্থানীয় বিজেপি সাংসদ কে যে অ্যালফোনস জানিয়েছেন, একজন পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন। সর্বশেষ সব মিলিয়ে ১৮ জন নিহতের কথা জানা গেছে। নিহতের পাশাপাশি বহু যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। আহত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026