মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৯

সহকারী সচিবের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

সহকারী সচিবের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

শীর্ষবিন্দু নিউজ: প্রায় ৬০ কোটি টাকা মূল্যের সরকারি জমি গ্রাসে সহযোগিতার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ওই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আবদুল কাদের ও আলী আমজাদের নামে অন্যায়ভাবে জমি নিবন্ধন করে দেওয়ার অভিযোগ আছে। এজাহারে আরও বলা হয়, পারস্পরিক যোগসাজশে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সাভারের বাসাইদ মৌজায় ১০ দশমিক ৪০ একর সরকারি জমি দুই গ্রহীতাকে নিবন্ধন করিয়ে দেন ওই কর্মকর্তারা।

২০০৮ সালে ওই ঘটনার সময় সহকারী সচিব জসীমউদ্দিন হায়দার সাভার ভূমি জরিপ কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন।মামলার অন্য আসামিরা হলেন সাবেক উপসহকারী কর্মকর্তা (ভূমি) আজগর আলী, আশুলিয়া ভূমি কার্যালয়ের সাবেক উপসহকারী কর্মকর্তা (ভূমি) শৈলেশ চন্দ্র দাস এবং দুই জমি গ্রহীতা আবদুল কাদের ও আলী আমজাদ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026