শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫১

দাবি আদায়ে বিক্ষোভ করেছে এনএইচএস কর্মীরা

দাবি আদায়ে বিক্ষোভ করেছে এনএইচএস কর্মীরা

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা মহামারির মধ্যে সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করে যাওয়া যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিসের (এনএইচএস) নার্সরা ন্যায্য বেতন ও কাজের সত্যিকারের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছেন।

গত শনিবার যুক্তরাজ্য জুড়ে পূর্ব পরিকল্পিতভাবে আয়োজিত ৩০টির বেশি বিক্ষোভে কয়েক হাজার নার্স অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে যোগ দেন এনএইচএসের অন্যান্য স্বাস্থ্যকর্মীও।

সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভে অংশ নেওয়া একজন নার্স ড্যাব কার বলেন, সেন্ট টমাস হাসপাতালের আইসিইউ বিভাগের নার্স তিনি। এই হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেব কার আরো জানান, করোনা মহামারির মধ্যেও দায়িত্বপালন করে যাওয়াটা ছিল জীবনের সবচেয়ে কঠিন বিষয়। এই সময়েও বেতন না বাড়ানোয় রাগ হচ্ছে তাঁর।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলমান মহামারির সময়ে দায়িত্ব পালনের জন্য গত মাসে এনএইচএসের চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। কিন্তু তাতে নার্স ও অন্য চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়নি। এরপর থেকেই তাদের মধ্যে অসন্তুষ্টি ও ক্ষোভের জন্ম নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026