সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২

শিহাবুজ্জামান কামালের কবিতা

শিহাবুজ্জামান কামালের কবিতা

পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে
দিচ্ছে খাবার ছাড়
সেই সুবাদে রেষ্টুরেন্টে
রমরমা কারবার।

নারী পুরুষ ছেলেমেয়েরা
থাকছেনা আর ঘরে
খাবার খেতে ছুটছে তারা
যাচ্ছে কোথাও দুরে।

হরেক রকম মেন‍্যু আছে
বার্গার কাবাব ফিস
কিন্ত এখন সবার প্রিয়
তার্কিস খাবার ডিস।

কেউবা খাচ্ছে গোস্ত রুটি
সাথে মোরগ গ্রিল
অবশেষে কর্তা মশাই
দিচ্ছেন খাবার বিল।

ভাতে মাছে সবাই জানি
আমরা যে বাঙ্গালী
এভাবেতে চল্লে একদিন
পকেট হবে খালি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026