শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৯

স্কটল্যান্ডের এডিনবারায় ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের মতবি‌নিময় সভা

স্কটল্যান্ডের এডিনবারায় ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের মতবি‌নিময় সভা

কে এম আবু তাহের চৌধুরী: গত ৯ই আগষ্ট রাতে ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে স্কটল‌্যা‌ন্ডে ক‌মিউ‌নি‌টি নেতৃবৃন্দ ও সাংবা‌দিকদের সা‌থে এডিনবারা শহরের ব্রিটেনিয়া স্পাইস রেস্টুরেন্টে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

কাউ‌ন্সিল অব বাংলা‌দেশীজ ইন স্কটল‌্যা‌ন্ডের সভাপ‌তি ড.ওয়া‌লি তসর উদ্দীন এম‌বিই’র সভাপ‌তি‌ত্বে ও চ‌্যা‌নেল আই‌য়ের স্কটল‌্যান্ড প্রতি‌নি‌ধি ও প্রেসক্লাব সহ সভাপ‌তি হুমায়‌ুন কবীরের প‌রিচালনায় সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন- সাবেক এমপি পদ প্রার্থী ফয়সল হোসেন চৌধুরী এম‌বিই।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ইউ কে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিছ চৌধুরী, মু‌ক্তি‌যোদ্ধা ও বঙ্গবীর ওসমানীর সহচর শাহনুর চৌধুরী, স্কটল‌্যান্ড বিএন‌পির সভাপ‌তি আব্দুল মো‌হিত খ‌ান, ইউ‌কে বাংলা প্রেসক্লাবের সহ সভাপ‌তি খান জামাল ন‌ুরুল ইসলাম, সাধারন সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খছরু ও আ‌জিজুল আ‌ম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, স্কটল‌্যা‌ন্ডের বি‌শিষ্ট সাংবা‌দিক মিজানুর রহমান, বদরুল হো‌সেন, নাট‌্যকর্মী ফখরুল ইসলাম, ইতালীর মিলান বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম শামীম, বাংলাদেশ সোশ্যাল এ কালচারেল এসোসিয়েশনের সাধারন সম্পাদক আ‌শেক মাহমুদ পার্থ প্রমুখ।

সভায় ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ বলেন- ২০১২ সালে সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকরা নিরলসভাবে ক‌মিউ‌নি‌টির মানু‌ষের সুখ দুঃখ, সমস‌্যা -সম্ভাবনা ও সফলতা তু‌লে ধর‌তে কাজ করে যাচ্ছেন। আগামীতেও প্রেসক্লাব ব্রিটে‌নে বসবাসরত প্রায় সাত লাখ মানু‌ষের পা‌শে সব সময় থাক‌তে বদ্ধপ‌রিকর। সভায় এডিনবারা সফরে সহযোগিতা করায় ড: ওয়ালী তছর ঊদ্দিন এমবিই, সাংবাদিক হুমায়ুন কবির, ফয়সল হোসেন চৌধুরী এমবিই ও সাংবাদিক নাজমুল এহসান শামীমকে অশেষ ধন্যবাদ জানানো হয়।

সভায় স্কটল‌্যা‌ন্ডের প্রবাসী বাংলা‌দেশীরা আশপা‌শের বি‌ভিন্ন দু‌রের শহর থে‌কে যোগ দেন। তারা তা‌দের স্থানীয় বি‌ভিন্ন সম্ভাবনা ও সংক‌টের কথা তু‌লে ধ‌রেন। বক্তার‌া ক‌রোনার এ ক‌ঠিন সম‌য়েও স্কটল‌্যান্ড সফর করায় ইউকে বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026