শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বুধবার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল এক যোগে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস প্রকাশ করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, এই বছরে করা গ্রেডিংয়ের ক্ষেত্রে কিছু নিচু গ্রেড এর ফলাফলগুলো একেবারে অন্যায় এবং অযৌক্তিক বলে মনে হচ্ছে। ইংল্যান্ডের শিক্ষকদের পূর্বাভাসের তুলনায় ৩৬ শতাংশ এন্ট্রি কম গ্রেড এবং ৩ শতাংশ দুই গ্রেডের নিচে ছিল। তবে সামগ্রিক ফলাফল দেখা যাচ্ছে, ‘এ’ স্টার এবং ‘এ’ গ্রেডের রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে।
ফলাফল কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে বিতর্ককে রয়েছে বলে এএসসিএল প্রধান শিক্ষক ইউনিয়নের নেতা জিওফ বার্টন বলেছেন, দেরিতে ফলাফল প্রকাশ মক গ্রেড ব্যবহার সহ কিছু বিষয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে স্কুলগুলিতে এবং এ বিষয়ে তারা গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন, সার্বিক ভাবে ফলাফল উন্নতি হলেও স্কুলগুলোতে এবং শিক্ষার্থীদের ফলাফলের ব্যপারে বিশাল অস্থিরতার দেখা গিয়েছে।
অন্যদিকে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেছিলেন, বেশিরভাগ ছাত্রছাত্রী আজ একটি অনুমান নির্ভর করা গ্রেড পেয়েছে যা তাদের প্রাপ্য গন্তব্যে যেতে অগ্রসর হতে সক্ষম হবে। তিনি আরও বলেন, এটি গুরুত্বপূর্ণ যে ফলাফলের এই প্রক্রিয়াটি অন্যায়ভাবে কাউকে বঞ্চিত বা কৃষ্ণাঙ্গ ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা করে দেখা হয়নি।