শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

যুক্তরাজ্যে ৭৫তম ভিজে বার্ষিকী পালিত

যুক্তরাজ্যে ৭৫তম ভিজে বার্ষিকী পালিত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে ৭৫তম ভিজে বার্ষিকী পালিত। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্টানের নেতৃত্ব দিয়েছেন রাজ পরিবারের সদস্যরা।

  দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে এ বার্ষিকী পালন করে আসছে যুক্তরাজ্য। দিবসটি উপলক্ষ্যে  প্রিন্স অফ ওয়েলস এর নেতৃত্বে স্মৃতিচারণের শুরুতে স্টাফোর্ডশায়ারের ন্যাশনাল মেমোরিয়াল আরবোরেটামে দুই মিনিটের নীরবতা পালন করা হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে নিয়ে রানী একটি বার্তা প্রদান করেন। এতে তিনি বলেন, যারা এত সাহসী লড়াই করেছিল, তাদের ধন্যবাদ জানাই। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবীন যোদ্ধারা এবং তাদের আত্মীয়রা বাগানের চারপাশে বেঞ্চে বসা ছিলেন।

অন্যদিকে প্রিন্স চার্লস তার বক্তব্যে বলেন, যারা যুদ্ধ করেছেন তাদের ত্যাগ যুগ যুগ ধরে স্বরন করা হবে। প্রধানমন্ত্রী বরিস জনসনও একই স্মরণসভায় উপস্থিত ছিলেন।

তিনি তার বক্তব্যে বলেন, যারা শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য লড়াই করেছিলেন তাদের ধন্যবাদ জনাই। এরপর তিনি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং যুদ্ধের কবিতাটি আবৃত্তি করেন।

এদিকে সারা দিন জুড়ে দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে যুদ্বে অংশ নেওয়া সৈন্যদের কার্যক্রমের একটি ডকুমেন্টারি দেখানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026