শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

যুক্তরাজ্যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চারজন নিহত

যুক্তরাজ্যে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চারজন নিহত

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ যুবক ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। মর্মান্তিক এই ঘটনা চিপেনহামে রবিবার ভোর রাত ৩টায় ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, গাড়ির চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তারা সকলেই স্থানীয় কোন জায়গা থেকে এসেছিল এবং তারা তরুন বয়সি ছিল।

সংবাদ মাধ্যম জানায়, গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাম পাশে একটি বাড়ীতে আছড়ে পড়ে। এ সময় গাড়ীতে আগুনের সূত্রপাত হলে জরুরী সার্ভিস ৯৯৯ নাম্বারে ফোন দেন স্থানীয়রা। জরুরী সার্ভিস দ্রুত এ ফোর রোড়ের ডেরি হিলের কাছের বাড়িতে পৌছায়।

পুলিশ জানায়, যে বাড়ীতে গাড়ীটি আঘাত হানে সেই বাড়ীর কেউ আহত হননি। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে বাড়ী থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় দমকল বাহিনী। মৃতদের সকল পরিবারকে অবহিত করা হয়েছে। উইল্টশায়ার পুলিশ এ ব্যাপারে সকল ধরনের সহায়তা করবে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026