শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬

জার্মানিতে অর্থনীতি বাঁচাতে অন্তত চার দিন কাজের প্রস্তাব

জার্মানিতে অর্থনীতি বাঁচাতে অন্তত চার দিন কাজের প্রস্তাব

শীর্ষবিন্দু নিউজ, বার্লিন, জার্মানি: করোনাকালে জার্মানিতে যে সংকট তৈরী হয়েছে তা কাটিয়ে উঠতে কাজ কমিয়ে হলেও কর্মী ধরে রাখা উচিত বলে মনে করে জার্মানির ট্রেড ইউনিয়ন আইজি মেটাজল।

করোনা সংকটের প্রভাব জার্মানির অর্থনীতিতেও পড়ছে৷ আগামীতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু হতে পারে৷ এ দেশের মোট জিডিপির পাঁচ ভাগ আসে গাড়ি শিল্প থেকে৷ আট লাখ ৩০ হাজারের মতো কর্মী রয়েছে এই শিল্পে৷

জার্মানির কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে কর্মঘণ্টা কমানোর পথে এগোতে শুরু করেছে৷ ডাইমলার, জেডএফ এবং বশ-এর মতো কোম্পানিও আছে সেই তালিকায়৷ তারা মনে করে, সংকটের মুখে ব্যাপক ছাঁটাইয়ে না গিয়ে কাজ কমিয়ে হলেও কর্মী ধরে রাখা ভালো৷

ট্রেড ইউনিয়ন আইজি মেটাজল কর্মী ছাঁটাই রুখতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন কাজের প্রস্তাব রাখতে চলেছে৷ জার্মানির শিল্পাঙ্গনের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন আইজি মেটাল৷ গাড়ি তৈরির বিশ্বখ্যাত কোম্পানি আউডি, বিএমডাব্লিউ, পর্শে-সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিনিধিত্ব করে তারা৷

আইজি মেটাল মনে করে, সপ্তাহর পাঁচ দিন কিছু মানুষকে দিয়ে কাজ করাতে গিয়ে অনেক মানুষ ছাঁটাই করার চেয়ে একদিন কম কাজ করিয়ে বেশি কর্মী ধরে রাখা বেশি ভালো৷

আইজি মেটাল-এর চেয়ারম্যান ইয়র্গ হফমান জুডডয়েচে সাইটুং-কে বলেছেন, এর মাধ্যমে অনেকের চাকরি খারিজ না করে চাকরিতে রেখে দেয়া যাবে৷ তবে তিনি বলেন, সপ্তাহে একদিন কাজ কমালেও সরকার এবং অন্যান্য নিয়োগ কর্তৃপক্ষের কাছে কর্মীদের বেতন বাড়ানোর দাবিও জানাবে আইজি মেটাল৷

সাম্প্রতিক এক গবেষণা বলছে, পরিস্থিতি বেশি খারাপ হলে ২০৩০ সালের মধ্যে এই শিল্পের চার লাখের মতো কর্মী কাজ হারাতে পারেন৷ তবে এ অবস্থা তৈরির আগেই কর্মীরক্ষার উপায় ভাবতে শুরু করেছে ট্রেড ইউনিয়নগুলো৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026