শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের কার্যক্রম পুনরায় শুরু

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারি ভয়াবহ আক্রমণে পৃথিবীতে একটি আতংক বিরাজ করছে। ব্রিটেনেসহ সারা পৃথিবীতে ব্যবসা-বানিজ্য অনেকটা অচলাবস্থা।

জিমনেসিয়াম, স্পোর্টস সেন্টারসহ সকল বিনোদন কেন্দ্র দীর্ঘ চার মাস বন্ধ ছিল। টাওয়ার হ্যামলেটস’র লেজার সেন্টারগুলো এখনো বন্ধ থাকায় লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাব অন্যত্র নতুন একটি লেজার সেন্টার টাওয়ার হ্যামলেটসের পার্শ্ববর্তী এলাকা ডেগেনহ্যামে খেলার ব্যবস্থা করা হয়।

ক্লাবের জেনারেল সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক ফুয়াদ চৌধুরী সম্প্রতি লন্ডন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সকল খেলোয়াড়দের জন্য এই সুযোগ করে দেন। তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তাদের উৎসাহ যোগানের জন্য সকল প্রকার সাহায্য ও সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে আরো বলেন, অল্পদিনের ব্যবধানে সারা ব্রিটেন জুড়ে তাকওয়া ক্লাবের ব্যাপক সুনাম ছড়িয়ে গেছে। আর তা একমাত্র সম্ভব হয়েছে ক্লাবের সদস্যদের আন্তরিকতা ও ঐক্যের কারণে।

ইতিমধ্যে প্রায় প্রতিটি প্রতিযোগিতায় তাকওয়া ক্লাবের সদস্যরা বিজয় নিশ্চিত করে ট্রফি হাতে তুলে ক্লাবের সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেছেন। অতিথের সকল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে আরো ভালো প্রতিযোগিতার জন্য উন্নত প্রশিক্ষণের পাশাপাশি গত মাস থেকে একটি লীগ খেলায় অংশ গ্রহণ করছে তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব এর সদস্যরা। খেলার মান আরো উন্নত ও গতিশীল করার জন্য নিয়মিত প্রশিক্ষণ নেয়ার জন্য ক্লাবের সদসদেরকে আহবান জানান হয়।

তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, ম্যানেজার সালেহ আহমেদসহ তাকওয়ার ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তারা ক্লাবের খেলোড়ারদের প্রশংসা করে ক্লাবের আরো উন্নতি ও সফলতা কামনা করেন l

ইতিমধ্যে দেশজুড়ে ক্লাবটি ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে। তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও বর্তমান এডভাইজার ও সাবেক কাউন্সিলর আব্দুল আসাদের মত অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে ক্লাবটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে চালিয়ে যাওয়ার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ম্যানেজার সালেহ আহমেদ, এসিস্টেন্ট সেক্রেটারি এস জুনেদ আহমেদ, ট্রেজারার, মুহাজ্জেম আহমেদ রিবু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আলতাফ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি, শাহ মুহাম্মদ মুসাদ্দিক আলী, মেম্বারশিপ সেক্রেটারি, মোহাম্মদ ফয়সল ইসলাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি নির্বাহী, মনসুর আলী তাজ, নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, বাচ্চু, মোহাম্মদ মুন্না মিয়া, রাজু, রাসু প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026