মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৭

যুক্তরাজ্যে মনিটরিং প্রোগ্রামের আওতায় অধিক সংখ্যক মানুষকে করোনা পরীক্ষার উদ্যোগ

যুক্তরাজ্যে মনিটরিং প্রোগ্রামের আওতায় অধিক সংখ্যক মানুষকে করোনা পরীক্ষার উদ্যোগ

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা ভাইরাস বিস্তার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে সরকারের মনিটরিং প্রোগ্রামের আওতায় আরো বেশি মানুষকে পরীক্ষা করা হবে। অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিকের সংক্রমন জরিপের আওতায় পরীক্ষা করা হবে।

সংক্রমন জরিপের আওতায় অক্টোবরের প্রথম ১৫ দিনে ১ লক্ষ ৫০ হাজার মানুষের পরীক্ষা করা হবে, যা বর্তমানের চেয়ে ২৮ হাজার বেশি। এই সংক্রমন জরিপটি প্রতিদিন গনহারে করোনা পরীক্ষা থেকে ভিন্ন। এটি মূলত নমুনা সংগ্রহের জন্য সাধারন মানুষের উপর পরীক্ষা করা হয় যাতে করোনা ভাইরাস সংক্রমনের প্রকৃত চিত্র পাওয়া যায়।

স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, তিনি জনসাধারণের করোনা পরীক্ষার ফলাফল প্রদানের দ্রুত অগ্রগতি দেখতে চান।

প্রসঙ্গত: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১২ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১০৮৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৯৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৩৯৭ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026