শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮

বিলেতে সফররত সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ মোহাম্মদ শাহার মিয়াকে সংবর্ধনা

বিলেতে সফররত সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ মোহাম্মদ শাহার মিয়াকে সংবর্ধনা

নিউজ ডেস্ক: গত ১৯ আগষ্ট বুধবার পুর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে ‘গ্রেটার সিলেট প্রাক্তন ফুটবলারস্ এসোসিয়েশন ইউকে’র উদ‍্যােগে বিলেতে সফররত সিলেট জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঐতিহ্যবাহী লাউয়াই স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ শাহার মিয়ার এক সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারী শাব্বির আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে সফররত লাউয়াই গ্রামের বিশিষ্ঠ মুরব্বি হাজী মোহাম্মদ শাহার মিয়া। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হারুন আহমদ। এরপর প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ শাহার মিযা বলেন, সিলেট জেলায় লাউয়াই স্পোটিং ক্লাব একটি ঐতিহ্যবাহী পুরনো ক্রীড়া সংগঠন। এই সংগঠনের অনেক সুনাম রযেছে। এই সংগঠনের অনেক খেলোয়ার সিলেটসহ বাংলাদেশের জাতীয় ফুটবল টিমে অংশগ্রহণ করে এলাকায় অনেক সুনাম অর্জন করেছেন। তিনি বিলেতে ‘গ্রেটার সিলেট প্রাক্তন ফুটবলারস্ এসোসিয়েশন ইউকে’র সকল নেতৃবৃন্দ ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ঐতিহ্যবাহী এই সংগঠনকে সচল রাখার জন্য সবার প্রতি আহবান জানান।

সংবর্ধনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্যে রাখেন- আল হারামাইন ট্রেভেলস‘র ডাইরেক্টর ও লাউয়াই স্পোটিং ক্লাবের সাবেক খেলোয়ার মোঃ ইকবাল লতিফ, ক্লাবের সাবেক খেলোয়ার মোঃ মোসতাক আহমদ, সাবেক খেলোয়ার মোঃ উসতাক আহমদ, ক্লাবের সাবেক খেলোয়ার ফরিদ আহমেদ, কবি শিহাবুজ্জামান কামাল, সাবেক খেলোয়ার ওয়েস আহমদ বুরু, লাউয়াই ইয়ং ফেডারেশন ক্লাবের সহ-সেক্রেটারী গোলাম মোস্তফা জোবায়ের নুর, হারুনুর রশীদ, মোঃ মাহতাব উদ্দিন, মোমিনুল ইসলাম লিমন, ফরিদ আহমদ, আলামিন, ফেরদৌস, কয়েস, শাহার মিয়া, জালাল আহমদ, মোঃ আজলান ইসলাম, শাব্বির আহমদ, আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন- লাউয়াই স্পোটিং ক্লাবের সুচনালগ্ন থেকে আলহাজ মোহাম্মদ শাহার মিয়ার নানা সাহায্য সহযোগিতা ও তাঁর অবদানের কথা তোলে ধরেন এবং তাকে ধন্যবাদ জানান। সভায় ক্লাবের সাবেক খেলোয়াড়রা লাউয়াই স্পোর্টিং ক্লাবের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সবার প্রতি আহবান জানান। সভা শেষে এক নৈষভোজের আয়োজন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026