রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৭

টরেন্টোতে মসজিদে হামলা বেড়ে যাওয়ায় মুসলিমরা আতঙ্কিত

টরেন্টোতে মসজিদে হামলা বেড়ে যাওয়ায় মুসলিমরা আতঙ্কিত

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: কানাডার ডাউনটাউন টরোন্টোতে তিন মাসে মসজিদ টরোন্টোতে বেশ কয়েকবার হামলা হয়েছে। টরেন্টো শহরে উদ্বেগজনকভাবে বেড়েছে মসজিদে হামলার ঘটনা।

গত ১৬ আগস্টও টরেন্টো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মসজিদে হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে জানা গেছে। সর্বশেষ এই হামলা হয় রোববার। বেশ কিছু জানালার ক্ষতি করা হয় এ সময়। এতে সেখানে নামাজ আদায়কারী মুসলিমদের মধ্যে হতাশা, উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন। তারা মনে করছেন, ঘৃণাপ্রসূত এসব হামলা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এমএসির জনসংযোগ বিষয়ক ম্যানেজার মারিয়াম মানা দাবি করেছেন এসব ঘটনাকে ঘৃণাপ্রসূত অপরাধ হিসেবে দেখার জন্য।

কানাডার একটি জাতীয় সংস্থা বলছে, গত তিন মাসে ছয়বার টরেন্টোতে ছয়বার মসজিদ হামলার ঘটনা ঘটেছে। এই হামলার বিষয়ের মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, উদ্বেগজনক হারে হামলা হচ্ছে এবংপুলিশি পদক্ষেপের জন্য দীর্ঘ অপেক্ষা আমরা করতে মেনে নিতে পারছি না। ওই বিবৃতিতে কানাডার টরেন্টো শহরের মুসলমানদের নিরাপত্তার জোরদার করার আহ্বানও জানায় মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা।

এদিকে বারবার এমন মসজিদ হামলার ঘটনায় টরেন্টোতে এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এতেও শঙ্কিত সেখানকার মুসলমানরা। গত ১৬ আগস্ট যে মসজিদে হামলা চালান হয় সেখানে গিয়ে নিয়মিত নামাজ আদায় করতেন হাসান মুনির নামের ২৫ বছর বয়সী এক যুবক।

তিনি বলেন, ঘটনাপ্রবাহে মনে হচ্ছে কোনো গ্রুপ বা ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়। এই মসজিদে যারা দায়িত্ব পালন করেন এবং নামাজ আদায় করেন তাদের বিষয়েই শুধু আমি উদ্বিগ্ন এমন নয়। একই সঙ্গে এ ধরনের হামলা আমাদেরকে জানিয়ে দেয় অবহেলার আর ঘৃণার বিষয়।

আল জাজিরাকে এক ইমেইলে পাঠানো প্রশ্নের জবাবে টরোন্টো পুলিশ বলেছে, ১লা জুন থেকে দুটি মসজিদে দুর্বব্যহার ও ক্ষতির বিষয়ে বেশ কয়েকটি রিপোর্টের বিষয়ে তারা অবহিত। বিবৃতিতে তারা জানায়, বর্তমানে ৬টি আলাদা অনুসন্ধান চলছে এবং গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। আমাদের হেট ক্রাইম ইউনিট এসব ঘটনা সম্পর্কে জানতে পেরেছে এবং প্রয়োজন অনুযায়ী তদন্ত অব্যাহত রাখা হবে। তারা মসজিদের সদস্যদের সঙ্গে টানা কাজ করে যেতে চান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026