শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

যুক্তরাজ্যে মা ও সৎ বাবা‌কে হত্যার দায়ে শিখ তরুণকে যাবজ্জীবন কারাদন্ড

যুক্তরাজ্যে মা ও সৎ বাবা‌কে হত্যার দায়ে শিখ তরুণকে যাবজ্জীবন কারাদন্ড

শীর্ষবিন্দু নিউজ, বা‌র্মিংহাম: যুক্তরাজ্যের আদালতে এক শিখ তরুণকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়, মা ও সৎ বাবা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা করেছে সে।

২১ আগস্ট শুক্রবার বা‌র্মিংহাম ক্রাউন কো‌র্টের বিচারপতি মার্ক ও‌য়েল কিউ‌সি ওই শিখ তরুণের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। রায় অনুযায়ী, ঘাতক পুত্র আনমল চানা‌কে নুন‌্যতম ৩৬ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আদাল‌তের রা‌য়ে জানা যায়, ২৬ বছর বয়সী আনমল চানা‌ এ বছ‌রের ফেব্রুয়ারিতে তার মা জাস‌বির কাউর (৫২) ও মা‌য়ের স্বামী রু‌পিন্দর ভাষান (৫১) ‌কে তা‌দের বার্মিংহা‌মের ওল্ডবা‌রির নিজ বাড়িতে ছু‌রিকাঘা‌তে হত‌্যা ক‌রেন।

ঘাতক আনমল আদাল‌তে আত্মপক্ষ সমর্থন ক‌রতে গিয়ে দাবি করেছে, মা ও সৎ বাবা তা‌কে মার‌তে এ‌লে আত্মরক্ষার জন‌্য তাদেরকে হত‌্যা ক‌রে সে। ত‌বে রায়ে বিচারপতি বলেছেন, আনম‌লের বক্তব‌্য স্পষ্টতই মিথ‌্যা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে।

জাস‌বির ও রু‌পিন্দ‌রের প্রত্যেকের শরী‌রে বিশটির বে‌শি ছু‌রিকাঘা‌তের আলামত পাওয়া যায়। মামলার শুনানিতে আনম‌লের বোন আদাল‌তে দেওয়া সা‌ক্ষ্যে জানান, আনম‌লের বয়স যখন ১৬ ছিল তখনও সে একই কায়দায় ছু‌রি দি‌য়ে তার মা ও বো‌নের উপর হামলা চালিয়েছিল।

জানা যায়, প‌রিবারটি শিখ ধর্মাবলম্বী। পু‌ত্রের হা‌তে হত্যার শিকার জাস‌বির ও রুপিন্দ‌রের জন্ম ভা‌র‌তে হ‌লেও তারা ব্রিটিশ নাগ‌রিক। পুত্র আনম‌ল ভারতীয় বং‌শোদ্ভূত ব্রিটিশ নাগ‌রিক।

মামলার বিবর‌ণী থেকে জানা যায়, মা ও সৎ বাবা‌কে হত‌্যার পর আনমল ঘ‌রে থাকা টাকা চু‌রি ক‌রে ব্রিটেন ছে‌ড়ে পা‌লি‌য়ে যাবার পরিকল্পনা কর‌ছিলো। এ সময় পু‌লিশ তা‌কে আটক ক‌রে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026