শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯

ব্রিটিশ রাজপরিবারের নিয়ম ভেঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন চাইলেন মেগান মার্কেল

ব্রিটিশ রাজপরিবারের নিয়ম ভেঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন চাইলেন মেগান মার্কেল

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনের রাজপরিবার রাজনীতি বিষয়ে না জড়ানো বা কোনো মন্তব্য না করা, এ রকম একটি অলিখিত নিয়ম এখনো চালু আছে। তবে এক্ষেত্রে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল নিয়ম ভেঙেছেন বলে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে ওঠে এসেছে।

মেগান মার্কেল গত বৃহস্পতিবার সেই নিয়ম ভেঙে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি এই পরিবর্তনের আহ্বান জানান। গত শুক্রবার টুইটারে মেগান এ মন্তব্যটি টুইটও করেন।

ব্রিটেনের রাজবধু হওয়ায় ব্রিটিশদের প্রতিক্রিয়া কেমন সেটি এখনও জানা যায়নি। এর আগে মেগান মার্কেল ডেমোক্র্যাটদের সম্মেলনে উপস্থিত থাকলেও বক্তৃতা দেননি। এর আগে গত জুনে মিশেল ওবামার সঙ্গে একটি অনুষ্ঠানে তিনি থাকলেও কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।

মেগান বলেন, আমরা সবাই জানি, এ বছর কী বিপদেই না আছি। আমি মনে করি, আপনারা সবাই নিশ্চিতভাবে সব জানেন। আমাদের দরকার পরিবর্তন।

এ ভার্চুয়াল অনুষ্ঠানটি ছিল যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ভোটার নিবন্ধন প্রচারণার একটি আয়োজন। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠানটি জনসচেতনতামূলক কার্যক্রম চালায়। ‘হোয়েন উই অল ভোট’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। ওই প্রতিষ্ঠানের সহ-সভাপতি মিশেল ওবামা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026