সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১১

লন্ডনে আর্তমানবতার সেবায় বিশেষ উদ্যোগ নিল সোনারগাঁও রেস্টুরেন্ট

লন্ডনে আর্তমানবতার সেবায় বিশেষ উদ্যোগ নিল সোনারগাঁও রেস্টুরেন্ট

জাহেদী ক্যারল: আর্তমানবতার সেবায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে বাঙ্গালী মালিকাধীন ব্যবসা প্রতিষ্ঠান সোনারগাঁও রেস্টুরেন্ট।

গত শুক্রবার বাদ জুম্মা বিলেতের সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় কর্তৃপক্ষ ঘোষণা দেন- সোনারগাঁও রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি এবার আর্তমানবতার সেবায় একটি দান বক্স স্থাপন করতে যাচ্ছে। যেখানে রেস্টুরেন্টের কাস্টমারসহ যে কেউ দান করতে পারবেন। আর এই দানের অর্থ প্রতি ২ মাস অন্তর দেশের দারিদ্র বিমোচনসহ আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে। রেস্টুরেন্টের ডাইরেক্টর মিসবাহ বিএস চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাইরেক্টর তোফাজ্জল আলম।

এ সময় কর্তৃপক্ষ জানান, তারা করোনা মহামারির সময়ে এনএইচএস কর্মীসহ বিভিন্ন চ্যারিটিতে প্রায় ৩ হাজার প্যাকেট গরম খাবার পরিবেশন করেছেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, মুহিব চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারোয়ার, আইঅন টিভির সিইও আতাউল্লা ফারুক, এটিএন বাংলা ইউকের মোস্তাক বাবুল, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মুসলেহ উদ্দিন, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম, ইব্রাহিম খলিল, আহাদ চৌধুরী, জাকির হোসেন কয়েছ, আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আলী বেবুল, মাহবুব খান, ওমর ফারুক, আব্দুল বাছিত রফি, ফজলুল হক, জয়নাল আবেদিন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের অন্যতম ডাইরেক্টর কয়সর এম আহমদ, প্রধান সেফ লাকি মিয়া, সহকারী শাহীন মিয়া, আখলাকুর রহমান। আলোচনা সভা শেষে প্রায় ২০টি পদের মজাদার খাবার পরিবেশন করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার সাথে সাথে পরিস্কার পরিচ্ছন্নতা এবং খাবারের গুনগতমান বজায় রাখলে যে কোন রেস্টুরেন্টে সফলকাম হবে। বক্তারা বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং ফাইভ স্টার রেইটিং লাভ করায় রেস্টুনেন্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন। একই সাথে এই রেইটিং ধরে রাখতে পরিস্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, ইতিমধ্যে সোনারগাঁও রেস্টুরেন্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুড হাইজিন অথরিটি থেকে পরিস্কার পরিচ্ছনতার জন্য ফাইভ স্টার রেইটিংও লাভ করেছে। কতৃপক্ষ রেস্টুরেন্টটিকে সাজানো হয়েছে নতুন সাজে। বাড়ানো হয়েছে সিটিং ক্যাপাসিটিও। এখন থেকে এক সাথে ৩০০ এর বেশি কাস্টমার বসে খেতে পারবেন। আর বাফেটে খাবার মেন্যুতে রয়েছে ৩০টি বেশি আইটেমের খাবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026