শিহাবুজ্জামান কামাল: ২৩শে আগস্ট রোববার দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় সদস্য সভা অনুষ্ঠিত হয়। সামাজিত যোগাযোগ মাধ্যম জুম এর মাধ্যমে লন্ডনসহ বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা এই ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহন করেন।
সংগঠনের কেন্দ্রীয় আমীর হাসান মঈনুদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল শাব্বির আহমদ কাওসারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন রঙ্গু মিয়া। আমীরের সুচনা বক্তব্যের পর সংগঠনের বিভাগীয় বিভিন্ন রিপোর্ট পেশ করেন মাওলানা এ কে মওদুদ হাসান, মাওলানা আব্দুর রহমান মাদানী, আরমান আলী ও বিভিন্ন শাখার দায়িত্বশীল।
সভার দ্বিতীয় পর্ব বাদ যোহর সংগঠনের কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ পর্বের অনুষ্ঠানসুচীতে ছিল দারসে কুরআন। এতে আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নারেবে আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ।
এরপর অন্যান্য বিভাগের রিপোর্ট পেশ করেন ‘জামেয়াতুল উম্মাহ’ সেকেন্ডারী স্কুলের প্রিন্সিপাল নজরুল ইসলাম, দারুল উম্মাহ মসজিদের রিপোর্ট পেশ করেন মোঃ বুরহান উদ্দিন ও শামীম চৌধুরী। শিক্ষা বিভাগের রিপোর্ট পেশ করেন ডঃ আবুল কালাম আজাদ, কমিউনিটি ও সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বশীল ব্যারিষ্টার আহমেদ মালেক ও ফয়জুল ইসলাম প্রমুখ।
সংগঠনের আমীর হাসান মুইনুদ্দীন তাঁর বিদায়ী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও যুব সমাজের মাঝে বেশি করে দাওয়াতী কাজ করার জন্য সবার প্রতি বিশেষ আহবান জানান। পরে তাঁর দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়।