শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার চেয়ে শিশুরা স্কুলে না ফেরাটা বেশী ক্ষতি বয়ে আনছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধান চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক ক্রিস হুইটি।
তিনি বলেন, কোভিড –১৯ এ শিশুদের মারা যাওয়ার সম্ভাবনা অবিশ্বাস্যভাবে কম কিন্তু স্কুলের পাঠ গ্রহন কার্যক্রম থেকে বিরত থাকলে এটি দীর্ঘ মেয়াদে শিশুদের ক্ষতি কারন হবে।
অধ্যাপক হুইটি আরও বলেন ,২০২০ সালে এই রোগের কোনও ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই তবে ২০২১–২২ সালের শীতকালের মধ্যে একটি সফল ভ্যাকসিনের সমূহ সম্ভবনা রয়েছে।
এদিকে লেবার পার্টির সংসদ সদস্য লুসি পাওয়েল বিবিসি বলেন, তাঁর দল উদ্বিগ্ন যে এ–লেভেল এবং জিসিএসই ফলাফলের জন্য গ্রেডিং সিস্টেমের ব্যাপারে ব্যাপক সমালোচনা ও বিশৃঙ্খলা হয়েছে। যার ফলে সরকার দুটি মূল্যবান সপ্তাহ অপচয় করেছে। এ সময়টিতে সরকার স্কুল পুনরায় চালুর ব্যাপারে সঠিক পরিকল্পনা করতে পারত। ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের লক্ষ লক্ষ শিক্ষার্থী কয়েক সপ্তাহের মধ্যেই স্কুলে ফিরছে।
উল্লেখ্য, এদিকে সরকার বলেছে, ইংল্যান্ডে সমস্ত ছাত্র-ছাত্রীদের সেপ্টেম্বরে মধ্যে ক্লাসে ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে স্কটল্যান্ডে স্কুলগুলি পুনরায় চালু হয়েছে।