বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার রায় শুনানি শুরু

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার রায় শুনানি শুরু

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যাকারী ব্রেন্টন ট্যারেন্ট আরেকটা মসজিদে হামলা চালানোর জন্যই যাচ্ছিলেন। ২০১৯ সালে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায় এই শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর বিচার কার্যের বায় শুনানি শুরু হয়েছে।

সোমবার শুরু হওয়া এই রায়ের শুনানি চলবে ৪ দিন। কোভিড-১৯ এর কারণে এদিন কোর্টরুম প্রায় খালিই ছিলো। কিন্তু রায় লাইভ স্ট্রিমের মাধ্যমে দেয়া হবে। সেজন্য আদালত চত্বরে বড় স্ক্রিন যুক্ত করা হয়েছে। এই ঐতিহাসিক রায়ের স্বাক্ষী হতে ক্রাইস্টচার্চে জড়ো হয়েছেন হাজারো মানুষ, হামলায় আহত ও নিহতদের স্বজনেরা।

এই অস্ট্রেলিয় নাগরিক ৫১টি হত্যা, একটি সন্ত্রাসবাদ ও ৪১টি হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। রায়ে তার বিনা প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ওয়েলিংটন পোস্ট।

উল্লেখ্য, গত বছর ১৫ মার্চ এই হামলার লাইভ করে অভিযুক্ত ট্যারেন্ট। সেখানে দেখা যায়, সে প্রকাশ্যে নামাজরত মুসুল্লিদের উপর গুলি চালাচ্ছে। সে প্রথমে হামলা চালায় আল নূর মসজিদে। এরপর হামলা করে ৫ কিলোমিটার দূরের লিনউড মসজিদে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026