শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৪

ব্রিটেনে ৭২ হাজার ডলারে ৭ ফুট প্রশস্ত বাড়ি বিক্রি

ব্রিটেনে ৭২ হাজার ডলারে ৭ ফুট প্রশস্ত বাড়ি বিক্রি

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সমুদ্রের তীরবর্তী সরু একটি বাড়ি অবসর যাপনের জন্য বেশ উপযোগী। বিজ্ঞাপন দেয়ার পর ক্রেতাদের বেশ সাড়া পাওয়া গেছে। – ডেইলি মেইল

বাড়ির মালিক বলছেন, ১৯৯৩ সালে জায়গাটা খুব পছন্দ হওয়ায় তিনি তাৎক্ষণিক ৩৩ হাজার ডলার দিয়ে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির সামনের দিকে একটি দরজা ও দুইটি জানালা, সমুদ্রের বাতাস উপভোগ করার জন্য বিখ্যাত স্যান্ডিবিচ মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এটি।

এই কটেজের ভিতরে পাথরের কারুকাজ চোখে পড়ে আর এর ভিতরের আরামদায়ক ব্যবস্থা দেখে মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। তবুও লোকেরা এই বাড়িটিকে টাইনি (ক্ষুদ্র) বলে কটাক্ষ করে।  সরু বাড়ির পিছন দিকে একটি লাউঞ্জ ও একটি ডাইনিং স্পেস তৈরির জন্য ২২ ফিট জায়গা আছে। সঠিক পরিকল্পনায় সিড়ির সরু জায়গাটিতে বানানো হয়েছে একটি রান্না ঘর। এছাড়াও আছে একটি বেডরুম, বাথরুম ও চিলেকোঠা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026