মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৮

অবাধ ভোট কারচুপির আয়োজন চলছে

অবাধ ভোট কারচুপির আয়োজন চলছে

বিশিষ্ট নাগরিক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দুই নেত্রীর ফোনালাপ ফাঁস নিয়ে তথ্যমন্ত্রী ও অন্য সবার বক্তব্য শুনে এটা পরিস্কার যে, কে এই ফোনালাপ ফাঁস করেছে। সরকারের এক মন্ত্রী বলেছেন, জাতীর জানার অধিকার আছে। ফোনালাপকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে উল্লেখ করেছেন। সুতরাং এর একটি ব্যবস্থা হওয়া দরকার।

মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের নাগরিক সমাজ অনেক দিন ধরে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কথা বলছে। সেমিনার, সংবাদ সম্মেলন করছে। এখন এই সেমিনার আর সংবাদ সম্মেলনগুলোর যায়গায় অরণ্য রোদন লেখা দরকার। এতে কোনই কাজ হচ্ছে না। নাগরিকরা এবং বিদেশীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দিনের পর দিন কথা বলে আসছে। এখন এই শব্দগুলোর নতুন ব্যাখ্যা করতে হবে।

মনে হচ্ছে, অবাধ ভোট কারচুপির একটা আয়োজন চলছে। সুষ্ঠুভাবে সরকারী দলের পক্ষে কাজ করার বিধি-ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এবং নিরপেক্ষভাবে ক্ষমতাসীন সরকারকে পুনঃনির্বাচিত করার চেষ্টা চলছে। যেভাবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) করা হয়েছে তাতে এখন খালেদা জিয়াও তার দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে গোপালগঞ্জ থেকে নির্বাচন করতে পারবেন। এটা একটা নিকৃষ্ট প্রলোভন। দেশের এই সংকট নিরসনে এত সংলাপ সংলাপ করার কোন প্রয়োজন নেই। নির্বাচন সংক্রান্ত সংকটের সমাধান করতে মাত্র পাঁচ মিনিট লাগবে দুই নেত্রীর। তাদেরকেই এই উদ্যোগ নিতে হবে। আলোচনা বা সংলাপ হওয়া দরকার দেশের ভবিষ্যত নিয়ে, রাষ্ট্রব্যবস্থা নিয়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026