বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭

এম এম জে ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম বার্ষিক পূর্তি অনুষ্ঠান ও ডিনার

এম এম জে ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম বার্ষিক পূর্তি অনুষ্ঠান ও ডিনার

নিউজ ডেস্ক: মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের ৫ম বছর পূর্তি উপলক্ষে গত ২৪ আগষ্ট সোমবার পশ্চিম লন্ডনের গোল্ডবোরন রোডের পালকি রেস্টুরেন্টে এক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি মশুদ বকশ নাজমুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবুতাহের চৌধুরী।

সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট টিভি সংবাদ পাঠিকা ডা: জাকি রিজওয়ানা আনোয়ার, কবি হাফসা ইসলাম, মারুফ আহমদ, আব্দুল বাছিত, ফয়সল মিয়া, সুজি বেগম, আয়েশা খাতুন বাবলি প্রমুখ।

সভায় বক্তারা- প্রতিবন্ধি ও গরীব মানুষের সেবায় এম এম জে ফাউন্ডেশন যে মহতি কাজ করে যাচ্ছে তার ভূঁয়শী প্রশংসা করেন। তারা বলেন- বিগত পাঁচ বছরে এই সেবামূলক প্রতিষ্ঠান প্রতিবন্ধিদের গৃহ নির্মান, মাসিক ভাতা ও চিকিৎসা সেবা প্রদান, ৫ শতাধিক ফুড প্যাক বিতরনসহ যে সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা মশুদ বকশ সকল দাতা সদস্যদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সংগঠনের এ্যামবেসেডারদের ফুল দিয়ে বরন করা হয় ও সবাইকে বিশেষ ভোজে আপ্যায়িত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026