শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৪

স্কুলের শিক্ষার্থীদের মাস্ক পরার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য

স্কুলের শিক্ষার্থীদের মাস্ক পরার ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে সামার হলিডে শেষে স্কুলগুলো স্কুলগুলো চালু হতে যাচ্ছে। এরইমধ্যে শিক্ষার্থীদের স্কুলে মাস্ক পরার ব্যাপারে নতুন নির্দেশনা প্রকাশ করেছে সরকার।

করোনা ভাইরাস প্রাদুভাবের কারনে স্কুলগুলো পুনরায় চালুর ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন ও দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্কুল পুনরায় চালুর ব্যাপারে বেশ জোড়ালো অবস্থান নিয়েছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, যেখানে স্থানীয় লকডাউন দেওয়া হবে সেখানে সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীরা স্কুলের করিডোরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

শিক্ষা মন্ত্রী গেভিন উইলিয়াসন জানিয়েছে, সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসরন করে মাস্ক পরার নির্দেশনা আপডেট করেছে।

এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন নির্দেশিকাটির অর্থ করোনা ভাইরাস হট স্পট অঞ্চলে ক্লাসরুমের বাইরে আবদ্ব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

অন্যদিকে লেবার পার্টি বলছে, সরকার তাদের দায়িত্ব স্কুলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026