বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৪

ফ্রান্সে অনিয়ন্ত্রিতভাবে ফের বাড়ছে করোনা সংক্রমণ

ফ্রান্সে অনিয়ন্ত্রিতভাবে ফের বাড়ছে করোনা সংক্রমণ

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: ইউরোপজুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে আনা দেশগুলোয় ফের সংক্রমণ বাড়ছে। এর মধ্যে অন্যতম ফ্রান্স। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এ খবর দিয়েছে বিবিসি।

প্রসঙ্গত, এর আগে আট সপ্তাহজুড়ে লকডাউন জারি ছিল ফ্রান্সে। গত মে মাসে সে লকডাউন তুলে নেওয়া হয়। যদিও রাজধানী প্যারিসসহ কিছু জায়গায় এখনো কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭ হাজার ৩৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। পাঁচ মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণের ঘটনা সেখানে। এর আগে মার্চ মাসে সংক্রমণ সর্বোচ্চ থাকার সময় সেখানে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮টি সংক্রমণ শনাক্ত হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ফের লকডাউন জারি হতে পারে বলে জানিয়েছেন। খবরে বলা হয়, সবমিলিয়ে ফ্রান্সে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সে দ্রুত করোনার সংক্রমণ বেড়ে ওঠছে।

মন্ত্রণালয় জানায়, শুক্রবারের আগে বৃহস্পতিবার ৬ হাজার ১১১ জন ও বুধবার ৫ হাজার ৪২৯ জন নতুন আক্রান্ত ধরা পড়েছিল। তবে সংক্রমণ বাড়তে থাকলেও দেশটির হাসপাতালের ওপর প্রথম দফার মতো চাপ পড়েনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবারের সংক্রমণে আক্রান্তদের বেশিরভাগই তরুণ। যার ফলে আক্রান্তদের মধ্যে গুরুতর উপসর্গ কম দেখা যাচ্ছে।

এদিকে, শুক্রবার কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সজুড়ে করোনায় মারা গেছেন আরো ২০ জন। এ নিয়ে দেশটিতে করোনার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৫৯৬ জন।

শুক্রবার এ হিসেব প্রকাশের আগ দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রন জানান, ফের দেশব্যাপী লকডাউন জারি করা হতে পারে। তবে তার সরকার, অর্থনীতির এমন দুর্বল অবস্থায় তেমনটা চাইছে না। কিন্তু সংক্রমণ এভাবে বাড়তে থাকলে লকডাউনের সম্ভাবনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026