শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০২

সেপ্টেম্বর থেকে কাজ ফিরতে উৎসাহিত করবে ব্রিটিশ সরকার

সেপ্টেম্বর থেকে কাজ ফিরতে উৎসাহিত করবে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে সরকারী প্রচারণার অংশ হিসাবে আগামী সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ব্রিটেনবাসীদের কর্মস্থলে ফিরে যেতে উৎসাহিত করা হবে। নিয়োগকর্তারা কোভিড-১৯ এর বিস্তার রোধে গৃহীত ব্যবস্থাগুলি তুলে ধরে কর্মীদের কাজে ফিরে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন।

এদিকে কার্ডিফ এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়গুলির একাডেমিকদের গবেষণায় এক জরিপে দেখা গেছে, লকডাউনের সময় প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বাড়িতে কাজ করতে বেশী স্বাচ্ছন্দবোধ করছেন একই সাথে তারা এই ভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

পরিবহণ সেক্রেটারি গ্রান্ট শাপস বলেছেন, কিছু কিছু কাজ অফিস ব্যতিত কাজ করা প্রায় অসম্ভব। এদিকে ব্যবসায়ী নেতারা আশংকা করেছেন, লোকজন অফিসে না ফিরলে সিটি সেন্টারগুলো ব্যাপক  ক্ষতির সম্মুখিন হবে।

তবে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, কর্মীরা কোথায় কাজ করছেন তার চেয়ে বেশি জরুরী কর্মচারী কীভাবে কার্য সম্পাদন করছেন তার দিকে বেশি যত্নশীল হওয়া।

প্রসঙ্গত: স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীরা এখনও কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026