শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫

যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পর প্রথম মিউজিক কনসার্ট ‘পাইলট ইভেন্ট’

যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পর প্রথম মিউজিক কনসার্ট ‘পাইলট ইভেন্ট’

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে লকডাউনে শিথিলতা আনার পর প্রথম প্রথম মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা একে কোভিড মহামারীর পর ‘পাইলট ইভেন্ট’ হিসেবে অভিহিত করেছেন।

লিডস টাউন হলে দি অর্কেস্ট্রা অব অপেরা নর্থ ও সঙ্গীত শিল্পী নিকোলাস ওয়াটসের মনমুগ্ধকর এই সঙ্গীত উপভোগ করলেন দর্শকরা এবং তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক, বসেছিলেন তারা দূরত্ব বজায় রেখে। -ডেইলি মেইল

কনসার্টে পারফর্ম করেন সেলিস্ট জোনাথন পেথার। তিনি বলেন অবিশ্বাস্যভাবে নিজেকে ভাগ্যবান ও সমৃদ্ধ মনে হচ্ছে। মঞ্চে হেঁটে যাওয়ার সময় দর্শকদের করতালির আওয়াজের মধ্যে সত্যিই কিছু ছিল।

দর্শকদের অনেকে অনেকদিন পর সঙ্গীত উপভোগের সময় আনন্দে কেঁদে ফেলেন। কোনো বিরতি ছাড়া সঙ্গীতের অনুষ্ঠানটি চলে এক ঘন্টা। এসময় কোনো বার বা জলখাবারের দোকান খোলা ছিল না। হলে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন প্রত্যেকে।

শুক্রবার রাতে মোজার্ট, শুবার্ট ও মেন্ডেলসোনের সঙ্গীতের মূচ্ছর্ণা দর্শকদের তম্ময় করে তোলে। দর্শকদের যোগাযোগের ঠিকানা সংরক্ষণ করে রেখেছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ যাতে প্রয়োজনে তাৎক্ষনিক চিকিৎসাসেবা দেয়া যায়।

এ্যানা ম্যাকেঞ্জি অনুষ্ঠান সেরে টুইট করে আয়োজকদের বলেন, লকডাউনের পর এমন লাইভ ও স্মরণীয় সঙ্গীত পরিবেশনার জন্যে অসংখ্য ধন্যবাদ। হেলেনা ফেয়ারফ্যাক্স বলেন, দুর্দান্ত এমন একটি সঙ্গীত অনুষ্ঠানে ফের আসার অপেক্ষা ধরে রাখতে পারছি না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026