বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪

শীতে আবারও খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে যুক্তরাজ্য

শীতে আবারও খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনার কারনে আরো খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। কোভিড-১৯ এর কারণে এই শীতে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাজ্য জুড়ে ৮৫ হাজার লোকের মৃত্যু হতে পারে। যুক্তরাজ্যর ফাঁস হওয়া সরকারী একটি প্রতিবেদনে এ তথ্যে জানা যায়।

তবে এ প্রতিবেদনের  তথ্যগুলি বেশীর ভাগই সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনা করে তৈরি করা হয়েছে। এটি তথ্য বিশ্লেষন করে কোন ভবিষ্যৎবানী নয়। তবে কেউ কেউ নথির তথ্যগুলো সমালোচনা করছেন। সরকারের ট্রেসিং এবং আইসোলেশন ব্যবস্থা সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে  করোনা বিস্তার  ৪০ শতাংশ কমিয়ে আনা যাবে বলে নথিতে উল্লেখ করা হয়।

এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলসে করোনার  কারণে একাশি হাজার অতিরিক্ত মৃত্যু হতে পারে এবং অন্যন্য কারণে  সাতাশ হাজার অতিরিক্ত মৃত্যু হতে পারে বলে ফাঁস হওয়া নথিতে আশঙ্কা করা হয়েছে। স্কটল্যান্ডে দু হাজার ছয়শত এবং উত্তর আয়ারল্যান্ডে এক হাজার নয়শত জনের মৃত্যু হতে পারে।

সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা গ্রুফ সেইজ কর্তৃক প্রস্তুত করা এই নথিতে আরও বলা হয়েছে, উল্লেখিত পরিস্থিতিতে পুনরায় লকডাউন দেওয়া হতে পারে। তবে স্কুলগুলি সম্ভবত খোলা থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026