মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১

বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সরকার গঠন করা হবে

বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সরকার গঠন করা হবে

শীর্ষবিন্দু নিউজ: বিএনপি না এলে অন্যান্য দল নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি স্কুলের সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘তাদের যোগ দিতে বলেছি। তারা যদি না আসে, তাহলে অন্যান্য দল নিয়ে আমরা সরকার পরিচালনা করব।’ মন্ত্রী বলেন, সর্বদলীয় সরকার বাংলাদেশে সঠিকভাবে, নিরপেক্ষভাবে ও সময়মতো নির্বাচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, তারা গণতন্ত্রের শত্রু ও দেশের শত্রু। তিনি বলেন, যারা গণতন্ত্র ও দেশের শত্রু, তাদের সর্বাত্মক শক্তি দিয়ে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর। দেশের সব জনগণ এতে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026