শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী স্কুলে ফিরছে ইংল্যান্ড ও ওয়েলসে। ব্রিটিশ শিক্ষা মন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন জোর দিয়ে এক খোলা চিঠি লিখেছেন।
শুক্রবার সন্ধ্যায় শেষ মহুর্তে স্কুল পুনরায় চালু সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। এ নিয়ে ব্যাপক শিক্ষকদের কঠোর সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী এই খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি উল্লেখ করে বলেন, স্কুলগুলি নিরাপদ ও সুরক্ষিত এবং স্বাস্থ্য ঝুকি অত্যন্ত কম।
একই চিঠিতে গ্যাভিন উইলিয়ামসন সতর্ক করে বলেন, যে সকল অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যাপারে অনীহা প্রকাশ করবে এটি তাদের সন্তানদের ভবিষ্যতের জীবনের বড় ধরনের প্রভাব বা বাধা সৃষ্টি করবে। শিক্ষা মন্ত্রী আরো বলেন, শিক্ষা একটি জন্মগত অধিকার। সুতরাং আসুন আমরা শিশুদের স্কুলে পাঠাই।
এদিকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো আগামী মাসে পুনরায় চালুর পরিকল্পনা বাতিল করার আহবান জানিয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ইউনিভারসিটি ও কলেজ ইউনিয়ন বা ইউসিইউ। সংগঠনটি বলছে, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলিতে ভ্রমন করোনা মহামারিতে প্রকোপ বৃদ্ধি করবে। তারা অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চালানোর আহবান জানিয়েছে।