মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫

গরীবের ভ্যাকসিন অক্সফোর্ডের তৈরি ‘চ্যাডক্স-১‘

গরীবের ভ্যাকসিন অক্সফোর্ডের তৈরি ‘চ্যাডক্স-১‘

শীর্ষবিন্দু নিউজ, দিল্লী, ভারত: ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক এগিয়ে অক্সফোর্ড। ভ্যাকসিন জোটের সাথে চুক্তি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আর একেই বলা হচ্ছে গরীবের ভ্যাকসিন ‘চ্যাডক্স-১‘।

অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম হতে পারে ৩ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাত্র ২২৫ টাকা। ভারত ছাড়াও বিশ্বের আরও ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসার ওপরে ভরসা না করে প্রতিষেধক ভ্যাকসিনের ওপর জোর দেওয়ার বিষয়ে অধিকাংশ বিজ্ঞানী একমত। তবে এই ভ্যাকসিন কতটা সাধারণদের হাতের নাগালে আসবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে তাদের কোভিড-১৯ টিকা বাজারে আসবে। তবে এ টিকার দাম সম্ভাব্য অন্য করোনাভাইরাসের টিকার চেয়ে অনেক বেশি। প্রতিষ্ঠানটির তৈরি প্রতি ডোজ টিকার দাম পড়তে পারে ৭৩ ডলারের মতো। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার টাকা।

রাশিয়ার ভ্যাকসিন বাজারে দ্রুত আসার সম্ভাবনা থাকলেও এই ভ্যাকসিনের দাম কত হতে পারে সে ব্যাপারে তথ্য দেয়নি পুতিন। এমনকি এই ভ্যাকসিনের গ্রহনযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

মার্কিন ঔষধ কোম্পানি মডার্নাও করোনা ভাইরাসের কার্যকরি ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে। এর তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। সেপ্টেম্বর মাসেই এর ট্রায়াল শেষ হতে চলেছে। এ বছরের শেষ নাগাদ এটি উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। এর দাম হতে পারে বাংলাদেশি ২ হাজার টাকার মতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026