শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু দিবসে রেনেসাঁ সাহিত্য মজলিশের আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু দিবসে রেনেসাঁ সাহিত্য মজলিশের আলোচনা সভা

শিহাবুজ্জামান কামাল: ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’এর উদ‍্যোগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে আয়োজিত এই আলোচনা সভা সংগঠনের সভাপতি কবি শেখ মোহাম্মদ জাবেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মাওলানা রফিক আহমদ রফিক, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, কবি শাহ এনায়েত করিম, কমিউনিটি ব‍্যক্তিত্ব হাজি ফারুক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অমুল্য রত্ন। তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য ভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। সাহিত্যের প্রতিটি শাখায় ছিল তাঁর সরব পদচারন। তাঁর লেখা কবিতা, গান, গজল আজো মানুষের মুখে মুখে। জাতি চিরদিন তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সভা শেষে কবির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026