সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৩

ঘুড়ির সঙ্গে ৩ বছরের শিশু উড়ে গেল আকাশে

ঘুড়ির সঙ্গে ৩ বছরের শিশু উড়ে গেল আকাশে

আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে গেছে তিন বছরে এক শিশু। শূন্যে ঘুড়ির সঙ্গে উড়েছিল প্রায় ৩০ সেকেন্ড। এই ঘটনা তাইওয়ানের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের দক্ষিণের শহর সিঞ্চুতে আন্তর্জাতিক ঘুড়ি উত্সব চলাকালে ঘটেছে এই ঘটনা। ঘুড়ির ‘লেজের’ সঙ্গে উড়ে যায় তিনি বছরের ওই শিশু। তবে সৌভাগ্যের বিষয়, ওই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর তেমন কিছু ঘটেনি।

ইতোমধ্যে ওই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, এক বিপুলাকার ঘুড়ির লেজের সঙ্গে জড়িয়ে ওই শিশুকে শূন্যে ভাসতে দেখা যায়।

সেসময় সেখানে উপস্থিত লোকজন ঘুড়ি উত্সবের আমেজ উপভোগ করছিলেন। এরইমধ্যে তীব্র বাতাসের দাপট ওই ঘুড়িকে শূণ্যে উড়ে নিয়ে যায়। সেই ঘুড়িতেই জড়িয়ে যায় ওই শিশু। ঘুড়ির সঙ্গে শিশুটিও শূন্যে এদিক সেদিক উড়তে থাকে।

জানা যায়, আয়োজকরা ওই কমলা রঙের ঘুড়িটি আকাশে ওড়ানোর জন্য তৈরি করেছিলেন। সেই ঘুড়ির লেজের সঙ্গে জড়িয়ে যায় শিশুটি। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা জানা যায়নি।

শিশুটিতে ঘুড়ির সঙ্গে জড়িয়ে শূন্যে উড়তে দেখে সেখানে উপস্থিত লোকজনের মাঝে আতংক সৃষ্টি হয়। ঘুড়িটিকে নামিয়ে আনার আগে প্রায় ৩০ সেকেন্ড শূন্যে ভাসতে দেখা যায় শিশুটিকে। ঘুড়ির সঙ্গে শিশুটি নেমে আসার পর লোকজন তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলেন।

এরপর সঙ্গে সঙ্গেই শিশুটিকে তার মা ও উৎসবের কর্মীদের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। তাইওয়ানের সরকার পরিচালিত সংবাদসংস্থার খবর অনুযায়ী, শিশুটির মুখ ও গলায় সামান্য আঘাত পেয়েছে। ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন সেখানকার মেয়র লিন চিহ-চিয়েন।

https://youtu.be/pMPz92x75iw




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026