রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪০

সেই কার্টুন আবারো প্রকাশ করেছে শার্লি হেবদো

সেই কার্টুন আবারো প্রকাশ করেছে শার্লি হেবদো

শীর্ষবিন্দু নিউজ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদো আবারো ইসলামের বিশ্বনবীর কার্টুন প্রকাশ করেছে। ২০১৫ সালের জানুয়ারি মাসে এই একই ছবি প্রকাশের জেরে শার্লি হেবদোর কার্যালয়ে ইসলামপন্থি সন্ত্রাসীরা হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১২ জন। শার্লি হেবদো হামলার পরই ফ্রান্সে ইসলামভীতি প্রবল রূপ ধারণ করে। হামলায় জড়িত উভয় সন্ত্রাসী ঘটনার দু’দিন পর পুলিশের গুলিতে নিহত হয়। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ২০১৫ সালের ওই হামলা চালিয়েছিল দুই সশস্ত্র সন্ত্রাসী। তাদের সহযোগিতার অভিযোগে বিচার শুরু হতে যাচ্ছে আরো ১৪ জনের। তার একদিন পূর্বেই সেই ব্যঙ্গ কার্টুন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শার্লি হেবদো।

৫ বছর আগের হামলায় প্রাণ হারিয়েছিলেন, ফ্রান্সের একজন বিখ্যাত কার্টুনিস্ট ও শার্লি হেবদোর সমপাদকসহ ১২ জন। এরপর আরো বেশকিছু জিহাদি হামলা হয় ফ্রান্সজুড়ে। হামলার পর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এর নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ফ্রান্সের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হামলার প্রতিবাদে ‘আমিই শার্লি’ হ্যাশট্যাগ ঝড় ওঠে। ফ্রান্সে জাতীয় শোক দিবস ঘোষণা করেন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদ।

নিজেদের সমপাদকীয়তে ম্যাগাজিনটি জানিয়েছে, হামলার পর গত ৫ বছরে অসংখ্য বার তাদের কাছে এই ধরনের কার্টুন প্রকাশের অনুরোধ এসেছে। শার্লি হেবদো এ নিয়ে বলেছে, আমরা এসব অনুরোধ এড়িয়ে গেছি। এটি ফ্রান্সে বেআইনি নয়। কারণ আইন আমাদের সমর্থন করে। তবে এতো আলোচিত কার্টুন পুনরায় প্রকাশের জন্য একটি কারণ দরকার ছিল। এমন কিছু যার একটা অর্থ দাঁড়াবে। সেই হামলার বিচার যখন শুরু হচ্ছে তখন আমাদের মনে হলো এটিই সঠিক সময়।

যেই ১৪ জনের বিচার শুরু হচ্ছে, তাদের বিরুদ্ধে হামলাকারী দুই সন্ত্রাসীকে সাহায্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে অন্যতম হলো, অস্ত্র সরবরাহ ও অন্যান্য আনুষঙ্গিক সাহায্য। এই হামলার দায় স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি সংগঠন ইসলামিক স্টেট। গত মার্চ মাসেই এই ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026