শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪২

ফার্লো স্কিম বন্ধ করে কাজে ফেরাতে কাজ করছে ব্রিটিশ সরকার

ফার্লো স্কিম বন্ধ করে কাজে ফেরাতে কাজ করছে ব্রিটিশ সরকার

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে চাকরি ধরে রাখার জন্য যুক্তরাজ্য সরকার ঘোষিত ফার্লো স্কিমটি স্থগিত করে মানুষকে কাজে ফেরাতে কাজ করছে সরকার। বুধবার পার্লামেন্টে বিরোধী দলগুলোর প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদিকে চ্যান্সেলর ঋষি সুনাক সম্প্রতি নির্বাচিত টরি এমপিদের আশ্বাস দিয়েছেন, করোনা ভাইরাসের ব্যয়ভার মেটানোর জন্য কর বৃদ্বি করা হবে না।

বরিস জনসন  শ্রমিক এবং নিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের অফিস এবং কাজের জায়গাগুলিতে ফিরে যাওয়া এখন নিরাপদ। তবে কর্মক্ষেত্রে সবাইকে নিরাপদ কোভিড ব্যবস্থাপনা অনুসরন করতে হবে। এছাড়া সকল ক্ষেত্রে আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

করোনা মোকাবেলা করার জন্য বেশ কয়েক মাস সবকিছু প্রায় পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকার। তবে এখনো করোনার প্রকোপ কমতির দিকে থাকায় অর্থনৈতিক পুনরুদ্বার প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026