শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩

মুভি, ডকুমন্টোরি, সিরিয়াল প্রযোজনায় প্রিন্স হ্যারি-মেগান দম্পতি

মুভি, ডকুমন্টোরি, সিরিয়াল প্রযোজনায় প্রিন্স হ্যারি-মেগান দম্পতি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসার সময়ই হ্যারি-মেগান জানিয়ে দিয়েছিলেন, তারা আর্থিক দিক থেকে স্বনির্ভর হতে চান। তারা যুক্তরাজ্যের মানুষের করের পয়সা নেবেন না। তাই রয়্যাল ডিউটির অর্থও তারা নেন না। -সিএনএন, ডেইলি মেইল।

স্ট্রিমিং কোম্পানিটির সঙ্গে একটি প্রডাকশন চুক্তি করেছেন এই দম্পতি। বুধবার নেটফ্লিক্স এই ঘোষণা দেয়। এই চুক্তির আওতায় থাকবে স্ক্রিপ্টেড সিরিজ, ডকু সিরিজ, ফিজার এবং শিশুতোষ অনুষ্ঠান। কিছু প্রকল্পে ক্যামেরার সামনেও আসতে পারেন প্রিন্স হ্যারি আর মেগান।

বুধবার মেগান টুইট করে জানান, ডিসেম্বরের ভেতরেই তারা একটি ডকুমেন্টারি তৈরির কাজ শেষ করবেন। সিএনএন অনলাইন জানায়, চলতি বছরে ব্রিটিশ রাজপরিবার থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া এ দম্পতি ছেলে আর্চিকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে থাকেন।

২০১১-১৮ সাল পর্যন্ত মার্কিন ড্রামা সুইটস এ অভিনয় করেন মেগান। কিন্তু কোনও ব্রিটিশ রাজপুত্র এর আগে শো বিজনেসে আসেননি। এই চুক্তির আর্থিক দিকটি প্রকাশ হয়নি। নেটফ্লিক্স বলছে, এই সাবেক রাজকীয় জুটি ক্যামেরার বাইরে এবং সামনে সমান দক্ষতা রাখবেন বলেই তাদের বিশ্বাস।

গত জুন মাসে এই চুক্তি হয়। তবে ঠিক কতো ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন জানা যায়নি। নেটফ্লিক্স দেখেন বিশ্বের ১৯ কোটি মানুষ। মার্কিন স্ট্রিমিং সেবাটিতে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা।

স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তি নিয়ে এ ব্রিটিশ রাজপরিবার দম্পতি এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য হলো এমন বিষয় বাছাই করা যা শুধু মানুষকে তথ্যই দেবে না, সেই সঙ্গে আশাও দেবে। আমরা সদ্য বাবা-মা হয়েছি। তাই পরিবারকে উদ্বুদ্ধ ও আশান্বিত করা কতটা জরুরি তা জানি। তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করছেন।

কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনো অভিজ্ঞতা তার বা প্রিন্স হ্যারির নেই। যদিও তারা নিজেরা ক্যামেরার সামনে আসবেন না। প্রযোজকের ভূমিকায় থাকবেন এ দম্পতি। তবে মেগান নামকরা হলিউড অভিনেত্রী ছিলেন।

উল্লেখ্য, প্রিন্স চার্লস ও ডায়নার কণিষ্ঠপুত্র রাজপরিবারের সকল খেতাব ও উপাধী ত্যাগের পরেই মনে করা হচ্ছিলো, তারা আবার চলচিত্রে যোগ দিতে পারেন। ব্রিটিশ রাজবধূ হবার পর চলচিত্র ছাড়তে হয়েছিলো মেগান মার্কেলকে। বিভিন্ন সূত্র বলছিলো, তিনি এতে খুশি হননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026