শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া

গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া

নিউজ ডেস্ক: গোলাপগঞ্জের চৌঘরীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের স্মরণে সিলেট গোলাপগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট রোববার বাদ এশা হেতিমগঞ্জ চৌমুহনী জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দোয়া পরিচালনা করেন হেতিমগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সানী ইমাম হাফিজ রহমত আলী সাহেব। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট গোলাপগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক সুজন খান, মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি সেলিম আহমদ, নিরাপদ সড়ক চাই’র সাবেক সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, হেতিমগঞ্জ মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ গফফার, হেতিমগঞ্জ চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক (মলিক), সেক্রেটারী সেলিম আহমদ বেলালসহ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম দোয়া মাহফিলে শরিক হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026