বৃহত্তর সিলেটের প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কার্যকরী পরিষদের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২রা সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা রসই রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সহ সভাপতি মোঃ আফজাল আহমেদ এর আমন্ত্রণে নৈশভোজ ও জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোঃ আলী হোসাইন, আফজাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নুরুল হোসাইন মুন্না, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, ১নং সদস্য আরমান উদ্দিন স্বপন, শরিফ খাঁন সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করেন দীর্ঘদিন ধরে ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফয়সাল আহমেদ ব্যক্তিগত বা ব্যবসায়ীক কাজের জন্য এসোসিয়েশনের সাংগঠনিক কাজে বা সভায় অনুপস্থিত থাকেন। এজন্য এই শূন্য পদে অন্য যেকোনো এক জনকে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেন। তারপর দীর্ঘ আলোচনা করে এসোসিয়েশনের অনুপস্থিত নেতৃবৃন্দের সাথে মুঠো ফোনে কথা বলে সর্ব সম্মতিক্রমে সহ সভাপতি মাওলানা রুহুল আমিন তালুকদারকে ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সভাপতি অলি উদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ।
আগামী ১৩ই সেপ্টেম্বর রবিবার জালালাবাদ এসোসিয়েশন ইতালীর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হোসেন এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত অনুষ্ঠানে। এছাড়া ও সাংগঠনিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয় জালালাবাদ এসোসিয়েশনের ভবিষ্যত কার্যক্রম ও পরিকল্পনা ইত্যাদি। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম সভার সমাপ্তি ঘোষণা করেন।