রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৯

মুনাফিকদের আলামত ও শাস্তি

মুনাফিকদের আলামত ও শাস্তি

আজ শুক্রবার! পবিত্র জুমাবার! ইসলাম ধর্মে মুনাফিকদের অবস্থান, আলামত ও শাস্তি নিয়ে বিস্থারিত আলোচনা করেছেন শীর্ষবিন্দু নিউজের ইসলাম বিভাগের প্রধান- ইমাম মাওলানা এম নুরুর রহমান।

মুনাফিক (আরবী:نفاق) এর অর্থ কপটতা, গোপন করা, ধোকাদেয়া। পবিত্র কোরআন ও হাদীসে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, তারা মিথ্যাবাদী, ধোকাবাজ ও অভিশপ্ত।

আল্লাহ তায়ালা বলেন, ‘তারা যখন ঈমানদার লোকদের সঙ্গে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি আল্লাহ তায়ালার উপর। কিন্তু যখন নির্জনে তারা তাদের শায়তান বন্ধুদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে, আসলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আর আমরা তো, তাদের সঙ্গে শুধুমাত্র ঠাট্টা-তামাসা করেছি। (সুরা বাক্বারাহ : আয়াত ১৪)।

আল্লাহ তায়ালা আরো বলেন, يُخَادِعُونَ اللّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلاَّ أَنفُسَهُم وَمَا يَشْعُرُونَ
অর্থ: তারা (মুনাফিকগণ) মনে করে যে, আল্লাহ ও ঈমানদারগণকে ধোকা দিচ্ছে, বরং তারা নিজেদের ব্যতিত অন্য কাউকেই ধোকা দেয় না। (সূরা:বাকারা)

রাসূল (স) মুনাফিদের থেকে সাবধান করেছেন। তিনি বলেন, তারা হল গোপন শোত্রু। হাদীসে আছে, হজরত আব্দুল্লাহ বিন আমর (রা) হতে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক।

আর যার মধ্যে উক্ত স্বভাবগুলোর কোন একটি থাকে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থেকে যায়- ১. তার কাছে কোনো আমানত রাখলে খিয়ানত করে ২. সে কথা বললে মিথ্যা বলে ৩. ওয়াদা করলে ভঙ্গ করে ৪. ঝগড়া করলে গাল-মন্দ করে। (বুখারি, মুসলিম, নাসাঈ, আবু দাউদ, মুসনাদে আহমাদ)।

মুনাফিকের আলামত
মুনাফিকের আলামত বা চিহ্ন তিনটি। যথা, ১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে ভঙ্গ করে। ৩. আমানতের খেয়ানত করে।

যার মধ্য এই সভাবগুলো পাওয়া যাবে সেই ব্যক্তিই মুনাফিক। মুনাফিকগণ হল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ও হচ্ছে। ওহুদের যুদ্ধের সময় মুনাফিকরা তাদের নেতা আব্দুল্লাহ বিন উবাই এর নেতৃত্বে পিছন থেকে তিন শত মুনাফিক নিয়ে কেটে পড়েছিল। এরা মুসলিম পরিচয় দিত, জামাতের সাথে নামাজ আদায় করত কিন্তু গোপনে কাফিরদের সাথে চুক্তিও করত। মুনাফিকগণ মুসলিমদের সাথে চলাফেরা করে আবার গোপনে কাফিরদের সাথেও মিলিত হয়। আর গোপন পরিকল্পনা গুলো প্রকাশ করেদেয়। তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু।

শাস্তি: মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। আল্লাহ তায়ালা বলেন, إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
অর্থ: নিশ্চয় মুনাফিকদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নীচে। আর তাদের জন্য কোন সাহায্যকারীও থাকবে না।(সূরা নিসা)
তারা জাহান্নামের নীচে মানুষের পচা রক্ত-মাংসের মধ্যে গড়াগড়ি খাবে। সেদিন তাদের কোন বন্ধু বা সাহায্যকারী থাকবে না। তাদের মৃত্যু যন্ত্রণা অধিক হবে।

এমনকি আল্লাহতায়ালা মুনাফিকদের জন্য দোয়া করতে রাসূল (সা) কে নিষেধ করেছেন। আল্লাহতায়ালা মুনাফিক মুসলমানদের ওপর যে কত নারাজ তা উল্লিখিত বর্ণনা থেকে সহজেই অনুমান করা যায়।

রাসূল (সা) এর ওফাতের পর সাহাবা হুযাইফা ইবেন ইয়ামান (রা) বলেন, বর্তমান যুগের মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকদের চেয়েও জঘন্য। কেননা সেই যুগে তারা (মুনাফিকরা) মুনাফিকি করত গোপনে আর বর্তমানে করে প্রকাশ্যে। (বুখারী: ৬৬১৫)

কাজেই আমাদের এই দ্বীমূখী নীতি পরিত্যাগ করে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে। আর যদি মুনাফিক অবস্থায় মৃত্য হয়ে যায় তাহলে আমরা জাহান্নামেই প্রবেশ করব, নিশ্চিত করেই বলা যায়। আমরা যেন খাঁটি দিলে তওবা করে মুমিন হতে পারি, আল্লাহ পাক এই তওফিক দান করুন। আমিন!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026