শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩

ঢাকা ইউনিভার্সিটি এ্যলামনাই ইন দ‍্যা ইউকে’র ভার্চুয়াল পুনর্মিলনী ৬ই সেপ্টেম্বর

ঢাকা ইউনিভার্সিটি এ্যলামনাই ইন দ‍্যা ইউকে’র ভার্চুয়াল পুনর্মিলনী ৬ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক: ঢাকা ইউনিভার্সিটি এ্যলামনাই ইন দ‍্য ইউকে এর পক্ষ থেকে এক ভার্চুয়াল পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ফেসবুক: Dhaka University Alumni in the UK. এই ভার্চুয়াল অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান গৌস সুলতান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রকীব, এফসিএ।

আগামী ৬ই সেপ্টেম্বর রোববার একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়কারী ডঃ ইমতিয়াজ আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার মান্যবর সাইদা মুনা তাসনিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইন দ‍্য ইউকে এর সকল সদস্যের অংশগ্রহণে জুম প্রোগ্রামের মাধ্যমে আগামী ৬ই সেপ্টেম্বর রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফেসবুকে লাইভ প্রচার করা হবে এবং বিশ্বর যে কোন প্রান্ত থেকে উপভোগ করা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026