সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০

ইরানের বিপুল অংকের অর্থ ব্রিটেনে

ইরানের বিপুল অংকের অর্থ ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইরান বিপুল অংকের অর্থ পায় বলে অবশেষে স্বীকার করেছে ব্রিটেন। -পার্সটুডে

ব্রিটেন এতদিন ইরানের দাবি প্রত্যাখ্যান করে আসছিল। আন্তর্জাতিক আদালতের রায়ের পরও ইরানের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল ব্রিটিশ সরকার।

তবে এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইরানের পাওনা রয়েছে। তারা ইরানের অর্থ ফেরত দিতে আইনি পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।

ব্রিটেনের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে লন্ডনকে ১৯৫ কোটি ডলার দিয়েছিল ইরান। কিন্তু ইসলামি বিপ্লবের পর ট্যাঙ্ক হস্তান্তর করেনি লন্ডন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অর্থ ইরান সরকারকে ফেরত দেওয়ার কথা থাকলেও ব্রিটেন তা থেকে বিরত ছিল।

উল্লেখ্য, ২০০৮ সালে একটি আন্তর্জাতিক আদালতও ইরানের পক্ষে রায় দেয়। তাতে বলা হয়েছে, ইরান ব্রিটেনের কাছে কোটি কোটি ডলার পাওনা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026