শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩

যুক্তরাজ্যে কাজে যোগদানের আহবান জানানো হয়েছে সরকারী কর্মচারীদের

যুক্তরাজ্যে কাজে যোগদানের আহবান জানানো হয়েছে সরকারী কর্মচারীদের

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রনের মধ্যে আসায় মানুষকে কাজে যোগদানের জন্য উৎসাহিত করছে ব্রিটিশ সরকার।

সরকার চাইছে, ৮০ শতাংশ সরকারী কর্মচারী যাতে এই মাসের শেষের দিকে সপ্তাহে অন্তত এক দিন তাদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিত থাকেন। তবে ইউনিয়নগুলি সরকারের সমালোচনা করে বলছে, বেশির ভাগ সরকারী কর্মচারীর এই বছরের শেষ নাগান পর্যন্ত বাসা থেকে কাজ চালিয়ে যাওয়া উচিত।

কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোটা সিস্টেমের মাধ্যমে সরকার কর্মীদের কাজে যোগ দানের উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে জোড়ালো ভাবে উৎসাহিত করছে। এরই অংশ হিসেবে সরকারী অফিসের কর্মীদের কাজে ফিরিয়ে আনতে সরকার হোয়াইটহলের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026