শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনা পরিস্থিতির জন্য যুক্তরাজ্যের অর্থনীতি মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক র্যাব।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বিবিসিকে বলেন, করোনাভাইরাস লকডাউনের ফলে অর্থনীতি ব্যাপক সঙ্কুচিত হয়েছে। তাই অর্থনীতি উন্নয়নের জন্য সবাইকে কাজে ফিরে আসা উচিত ।
র্যাব বলেন, আমরা যথাসম্ভব সবাইকে কাজে ফিরে আনার চেষ্টা করছি। যুক্তরাজ্য অর্থনীতিকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ট্রেড ইউনিয়ন এবং ব্যাংক অব ইংল্যান্ড বলছে দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ।
ব্যাংক অফ ইংল্যান্ডের নির্বাহী পরিচালক অ্যালেক্স ব্রাজিয়ার বলেছেন, সবাইকে কাজে ফিরিয়ে আনা এবং দ্রুত অর্থনীতির পূর্বের অবস্থায় ফেরানোর প্রত্যাশা করাটা এখনই সমীচিন নয়।
অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের (ওএনএস) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাড়িতে বসে কাজ করা লোকদের তুলনায় গত দু’মাসে অফিসে এসে কাজ কাজ করা মানুষের সংখ্যা বেড়েছে। অন্যদিকে ১৬৪৪ লোকের উপর করা এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ অফিসে যোগ দিয়েছে এবং ২০ শতাংশ কেবলমাত্র বাড়ি থেকে কাজ করেছে।
এদিকে সিবিআই প্রধান এ বিষয়ে সতর্ক করে বলেন, প্রধানমন্ত্রী মানষকে কাজে ফিরে আনার বিষয়টি বোঝাতে ব্যর্থ হন সেক্ষেত্রে সিটি সেন্টারগুলো ভুতুরে নগরী হয়ে উঠতে পারে।