সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪০

হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে লন্ডনে শোক সভা অনুষ্ঠিত

হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিনের মৃত্যুতে লন্ডনে শোক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: বৃটেনের বাঙ্গালী কমিউনিটিতে প্রবীন সমাজ সেবক ও বিশিষ্ট মুক্তিযুদ্ধা আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন ও খন্দকার ফরিদ উদ্দিনে মৃত্যুতে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৬ সেপ্টেম্বর  লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে এ দোয়া মাহফিল ও  শোকসভা অনুষ্ঠিত হয়, দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফিজ সাজ্জাদুর রহমান।

দোয়া পরবর্তী শোক সভায় মরহুমদ্বয়ের জীবিনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা আলোচনা করেন। ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এডভাইজার কমিটির সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহ জামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমাদুর রশীদ।

হাফিজ নাহমাদ মিছবাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মরহুম হাফিজ মজির উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, খন্দকার ফরিদ উদ্দিনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন গোলাপগজ্ঞ  সোশ্যাল এন্ড কালচারাল ট্রাস্টের সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার আবদাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম, ইউনুস আলী, এম এ নুর, আজমল হোসেন,  এনায়েত খান,  ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইসি মেম্বার শেখ ফারুক আহমদ, একাউন্টেন্ট রফিকুল হায়দার, সাংবাদিক জাকির আলী কয়েছ, আখদ্দছ আলী প্রমুখ।

সভা শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ও স্পেকট্রাম বাংলা রেডিওর পক্ষ থেকে মরহুমদের মরণোত্তর সম্মাননা প্রধান করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026