বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯

বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আবারো বাড়ালো ইতালি

বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আবারো বাড়ালো ইতালি

শীর্ষবিন্দু নিউজ, রোম: বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে ইতালিতে। করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্টের জেরে এ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল খবর জানায়।

করোনা সংক্রান্ত ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা সোমবারের এক আদেশে নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। যেখানে করোনা সংক্রান্ত নির্দেশনায় অল্প কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও বেশিরভাগ নিষেধাজ্ঞা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছেএর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু দিন জারি করা নতুন নোটিশে এক মাস সময় বাড়ানো হয়েছে

তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো সার্বিয়া

এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026